দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা কাগতিয়া কামিল এমএ মাদরাসা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, ০৬:০৭ বিকাল
  • ৯০০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, কাগতিয়া কামিল এমএ মাদরাসা দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানমুখী শিক্ষার সমন্বয়ে একটি অনন্য প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের যোগ্য আলেম হওয়ার স্বপ্ন লালন করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রামের রাউজানে অবস্থিত কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টায় মাদরাসার মূল ক্যাম্পাসের অডিটোরিয়ামে গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব সহকারী অধ্যাপক (ইংরেজি) আশফাক আখতারসহ মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, কাগতিয়া মাদরাসা পরিদর্শন করে তিনি মুগ্ধ হয়েছেন। বিশেষ করে মাদরাসার সুবিশাল লাইব্রেরির প্রশংসা করে তিনি বলেন, এখানে ইসলামের মূল উৎসের আরবি ভাষায় রচিত গুরুত্বপূর্ণ বই রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের একজন যোগ্য আলেম হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমুখী শিক্ষার প্রতিও শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। কাগতিয়া মাদরাসা তাকওয়াভিত্তিক একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান বলেও মন্তব্য করেন তিনি।

মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ভাইস চ্যান্সেলর বলেন, পাহাড়বেষ্টিত নৈসর্গিক পরিবেশে গড়ে ওঠা এ ক্যাম্পাস তার হৃদয়ে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করেছে। তিনি হযরত গাউছুল আজম (রহ.)-এর মাদরাসার খেদমতের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নিয়মিত শারীরিক চর্চার পরামর্শ দেন।

পরিদর্শনকালে প্রধান অতিথি মাদরাসা প্রাঙ্গণে একটি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad