রোহিঙ্গাদের ঘিরে বাড়ছে অপরাধ ও পরিবেশ সংকট: সেনাপ্রধান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০১:২৩ দুপুর
  • ৯৭৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রোহিঙ্গাদের কারণে দেশে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ততা বাড়ছে। তারা মাদক চোরাচালানের সঙ্গেও জড়িয়ে পড়ছে। পাশাপাশি তাদের কারণে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি সীমান্ত পরিস্থিতি, পার্বত্য অঞ্চল এবং জ্বালানি সংকটও দেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের কারণে শুধু মানবিক নয়, নিরাপত্তা ও পরিবেশগত নানা সমস্যাও তৈরি হচ্ছে। অপরাধ ও মাদক চোরাচালানে সম্পৃক্ততার পাশাপাশি পরিবেশ ধ্বংসের বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad