ছাত্র আন্দোলন প্রশমনে তৎপর মোদি সরকার, এফআইআর প্রত্যাহারে সুপ্রিম কোর্টে আবেদন

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪০ রাত
  • ৩৬০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে সোমবার ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

এদিকে আগামী শনিবার আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির অভিযোগ, আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্রীয় সরকার তাদের তিন দফা দাবি পূরণের আশ্বাস দিলেও এক মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হয়নি।

এর প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিলের ঘোষণা দিয়েছে সিজেপি।

প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপির নেতৃত্বে দিল্লিতে শুরু হওয়া আন্দোলন পরে কলকাতা, মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আন্দোলনের সময় দিল্লিসহ বিভিন্ন রাজ্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও এফআইআর দায়ের করা হয়।

প্রায় এক মাস যন্তর মন্তরে আন্দোলন চলার পর গত ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এরপর সিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংগঠনটির সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় সরকার। ওই আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করা হলেও তিনটি দাবি এখনো পূরণ হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি।

সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে—নিট-সংক্রান্ত অব্যবস্থার কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং দিল্লি পুলিশ ও র‌্যাবের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

এদিকে শনিবারের প্রস্তাবিত মিছিল ঠেকাতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দিল্লি পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন মামলাকারীর আইনজীবী।

তবে কর্মসূচি নিয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, প্রস্তাবিত কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে—এমনটা এখনই ধরে নেওয়ার কারণ নেই।

একই সঙ্গে সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং আইন মেনে চলবে বলে আশা প্রকাশ করেছে আদালত।

এমএমআর




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad