রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার নিষিদ্ধ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ১৫০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে দাপ্তরিক নথি ও সরকারি যোগাযোগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এসব পদবির আগে অন্য কোনো সম্মানসূচক শব্দও লিখিতভাবে ব্যবহার না করতে বলা হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরকে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না। একই সঙ্গে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর করার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad