হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৮

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ দুপুর
  • ৪৭০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯০৫ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৩ শিশুর। সব মিলিয়ে নতুন করে ৯৬৮ শিশু হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬১২ জন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫১ হাজার ২৪ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৫২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৬ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯২২ শিশু।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad