ভূমি কর্মকর্তাদের অফিসে উপস্থিতি নিশ্চিত করবে দৃষ্টি অ্যাপস

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ দুপুর
  • ৩৮৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ভূমি সহকারি কর্মকর্তা ও তহশিলদারদের অফিসে উপস্থিতি নিশ্চিত করার জন্য আজ থেকে চালু করা হয়েছে দৃষ্টি অ্যাপস। সারা দেশের ছয়টি জেলায় ৭৮২টি অঞ্চলে এই প্রযুক্তির আওতায় এসেছে। জেলাগুলো হলো— ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া।

বৃহস্পতিবার ভূমির সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী এ অ্যাপসের উদ্বোধন করেন। সিনিয়র সচিবের সভাপতিত্বে ভূমি প্রতিমন্ত্রীসহ ঊদ্ধর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ভূমি সেবার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অ্যাপসটি সহায়ক হবে বলে সবাই অভিন্ন বক্তব্য দিয়েছেন। ভূমি সহকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকার কথা স্বীকার করেন সবাই।

দু-একজনের দুর্নীতির দায় পুরো ভূমি অফিসের সংশ্লিষ্টদের কাঁধে না চাপে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ভূমিমন্ত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad