সীরাতুন্নবী (সা.) উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদে বছরব্যাপী প্রতিযোগিতার আয়োজন

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ বিকাল
  • ১০৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।

গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সর্বোত্তম আদর্শ, পরিপূর্ণ কর্মময় জীবন ও তার শিক্ষা-আদর্শ প্রচার, প্রসার ও অনুসরণের লক্ষ্যে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটির উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


আয়োজকরা জানান, শিক্ষার্থী ও সর্বসাধারণের মধ্যে মহানবী (সা.)-এর জীবন, চরিত্র, আদর্শ ও শিক্ষার চর্চা বাড়ানোর উদ্দেশ্যে এ কর্মসূচির আওতায় ছয়টি বিষয়ে নয়টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


কর্মসূচির প্রথম পর্বে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ক্যালিগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। এ গ্রুপের বিষয় ‘আরবীতে মুহাম্মদ (সা.)’। একই দিনে ‘খ’ গ্রুপের প্রতিযোগিতার বিষয় ‘সূরা আল-আহযাব’, আয়াত: ১০৭।


আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার বাংলা ও ইংরেজি মাধ্যমে রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপের বিষয় ‘মুহাম্মদ (সা.)-এর শৈশব’ এবং ‘খ’ গ্রুপের বিষয় ‘নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় মুহাম্মদ (সা.)’। যথাক্রমে প্রায় ৫০০ ও ১০০০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে।


একই দিনে অনুষ্ঠিত হবে ইসলামি জ্ঞান প্রতিযোগিতা। ‘ক’ গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সমমান শিক্ষার্থী এবং ‘খ’ গ্রুপে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।


আগামী ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে কিরাত প্রতিযোগিতা। এতে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্ররা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার জন্য নির্ধারিত বিষয়: সূরা আত-তাওবা, আয়াত ১২৮-১২৯।


এরপর ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে আজান প্রতিযোগিতা। এতে ছাত্র ও সর্বসাধারণ অংশ নিতে পারবেন। তবে প্রতিযোগীদের আজান শুদ্ধ ও শ্রুতিমধুর হতে হবে।


বছরব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে ৫ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে ‘বই পড়া প্রতিযোগিতা’। এতে ছাত্র-ছাত্রী ও সর্বসাধারণ অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই ও প্রশ্ন থাকবে ‘আর রাহীকুল মাখতুম’ বই থেকে।


আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার প্রতিটি বিষয়ে প্রথম ছয়জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে গুলশান সেন্ট্রাল মসজিদের দ্বিতীয় তলায় উপস্থিত হতে হবে। পরিচয়পত্র/শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র এবং এক কপি ছবিসহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। প্রতিযোগিতার অন্তত তিন দিন আগে প্রতিযোগীর নাম, পিতার নাম, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, গ্রুপ, বিষয় ও মোবাইল নম্বর নির্ধারিত বাক্সে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া অনলাইনেও নিবন্ধনের সুযোগ রয়েছে।


আয়োজকরা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে এ বছরব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের আশা, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেট পেতে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির ওয়েবসাইট gcmisbd.org-এ লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন আয়োজকরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad