ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে জামায়াতের গণসংযোগ ও প্রস্তুতি সভা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ রাত
  • ৩০৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
১১ দলীয় ঐক্য আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রাজধানীতে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মগবাজার চৌরাস্তা থেকে ওয়্যারলেস পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে আয়োজিত গণসংযোগে নেতৃত্ব দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান, সেক্রেটারি রুহুল আমিন, অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পশ্চিম সেক্রেটারি রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।

লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

এদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ডা. শফিকুর রহমান ও ১১ দলের শীর্ষ নেতাদের নেতৃত্বে লংমার্চ রংপুর পর্যন্ত যাবে।

সভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আয়োজক সূত্র।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad