বিদেশে বসে নিষিদ্ধ আ.লীগের অনলাইন তৎপরতার অভিযোগ, সলঙ্গায় নেতৃত্বে আরিফ তালুকদার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ রাত
  • ৯৫১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিদেশে অবস্থান করেও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের প্রচারণা, কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। এ তৎপরতায় আরিফ তালুকদারের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজনের দাবি, সংগঠনের প্রকাশ্য কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনভিত্তিক যোগাযোগের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং প্রচারণা অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে রাজনৈতিক বার্তা, সাংগঠনিক আলোচনা ও কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ তৎপরতা চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, বিদেশে অবস্থানরত আরিফ তালুকদারের মাধ্যমে সংগঠনের কর্মকাণ্ডে বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে।

নিষেধাজ্ঞার পরও অনলাইন তৎপরতা?

২০২৫ সালের ১২ মে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, প্রকাশনা, সভা-সমাবেশ, মিছিল ও সম্মেলনসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ ১৩ সেপ্টেম্বর ২০২৬, ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট হাইকোর্ট ‘উত্থাপিত হয়নি’ (not pressed) মর্মে খারিজ করে দেন।

এ অবস্থায় সলঙ্গা ও হাটিকুমরুল এলাকায় নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

তাদের মতে, সংশ্লিষ্ট ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রম, যোগাযোগের ধরন এবং প্রয়োজনে প্রযুক্তিগত তথ্য যাচাই করা হলে অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

এ বিষয়ে ওয়াটসআপে (মুঠোফোনে) সলঙ্গা থানা সেচ্ছাসেবকলীগের সাধান সম্পাদক আরিফ তালুকদার বলেন, আমি দলের একজন নেতা হিসেবে সকল কর্মসূচি সফল করতে আমাদের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ করছি এবং অর্থায়ন করছি। এবং এটা করতেই থাকবো।

স্থানীয়দের দাবি, অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad