বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটের রায়কে পাশ কাটিয়ে কোনো ধরনের সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দলটির অবস্থান, তারা সংবিধান সংশোধনের পক্ষে নয়; বরং গণভোটের রায়ের আলোকে জনগণের মতামত ও প্রত্যাশার ভিত্তিতে সংবিধান সংস্কারের পক্ষে।
বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, এ বিষয়ে তারা একাধিকবার তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেই অবস্থানের পরও সংবিধান সংশোধনের লক্ষ্যে আয়োজিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা তারা দেখছে না।
দলটির বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় উপেক্ষা করে বা তার বাইরে গিয়ে কোনো প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসে না। এ কারণেই রোববারের বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স