গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার ৯০০

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ দুপুর
  • ২৪২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৩৫ জন।

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ দৈনিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত তিনজনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময়ে আরও ২১ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯১০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৩৫ জন।

যুদ্ধবিরতির পরও হতাহত

মন্ত্রণালয় জানায়, গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় হতাহতের ঘটনা ঘটেছে। ওই সময়ের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৩৯৩ জন নিহত এবং ৪ হাজার ৮২২ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে থাকতে পারেন। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad