মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি মৎস্য ভবন মোড়, হাইকোর্ট, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়।
পরে শাহবাগে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সালেহ মো. আদনান অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যজনক কর্মকাণ্ড ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
ছাত্রদলের এ নেতা বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক