মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শওকত হোসেন ফালু গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য। তিনি নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে।
আন্দোলনে চোখ হারান হিমেল২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তখন পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও ছররা গুলি ছোড়ে।
এ ঘটনায় আন্দোলনে অংশ নেওয়া হিমেল নামের এক ব্যক্তির দুই চোখ নষ্ট হয়ে যায়। হিমেল মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
পরে হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সংবাদকর্মীসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় শওকত হোসেন ফালু এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানমির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেফতার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মা নাছিমা বেগমের করা মামলার এজাহারভুক্ত আসামি ফালুকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক