বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন মোট ২১ হাজার ৫১০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৪৬৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের সংক্রমণ মোকাবিলায় নজরদারি ও রোগী শনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক