চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ বিকাল
  • ২৯০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে ভবনটির ছয়তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এর দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার অবস্থান। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ভবনটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

অগ্নিকাণ্ডের কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad