শুক্রবার নয়াদিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। সংগঠনটি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে।
শুভেন্দু অধিকারী বলেন, “অশান্তি তৈরির জন্য দেশে থেকেই দেশকে দুর্বল করার প্রচেষ্টা চলছে। দেশের মানুষ এসব মেনে নেবে না।”
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এই রাজ্যে কোনোভাবে এসব করতে দেব না।”
বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদারসিজেপির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচি বন্ধের বিষয়ে অভিজিৎ দীপকের কাছে নোটিশ পৌঁছে দিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার তাঁর বাসভবনে পুলিশের একটি প্রতিনিধিদল নোটিশ দিতে যায়।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সংগঠনটি। চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবারের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘লেহরা দো তিরঙ্গা’।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক