সেনাবাহিনীর অ্যাসল্ট কোর্সে চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৪ রাত
  • ৩২৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৬৬ পদাতিক ডিভিশন দল। রানারআপ হয়েছে প্যারা কমান্ডো ব্রিগেড দল। প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতার জন্য শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স করপোরাল (ডিএমটি) হাবিবুর রহমান।

সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজারের রামু সেনানিবাসে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

অংশ নেয় ১৭টি দল

গত ১৪ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাঁদের দক্ষতা ও পারদর্শিতা প্রদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad