মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান, ১২ জেলের ১০ দিন করে কারাদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ রাত
  • ২৩৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। এ সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান চালায়।

জব্দ জাল পুড়িয়ে ধ্বংস

অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন। অভিযান শেষে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন।

এ সময় জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে নজরদারি জোরদার

মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর এবং ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষিত রাখতে নদীতে নজরদারি বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad