৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, তবে আছে দুঃসংবাদও

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ০৮:২২ রাত
  • ৮৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ২০২৬ সালে দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটির বাইরে অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।

এ উপলক্ষে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা। উপসচিব ওয়ালীউল দামানের সই করা প্রজ্ঞাপনে ৭ নভেম্বর সাধারণ ছুটির ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে। তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা করে বাড়তি ছুটির সুযোগ থাকছে না।

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad