শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা তৈরির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ দুপুর
  • ২৯০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শ্রমিক আন্দোলনের নামে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে পোশাক কারখানার মালিকদের সংগঠন ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে বিভিন্নভাবে ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। আন্দোলনের নামে ষড়যন্ত্রের মাধ্যমে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে তিনি বলেন, এ জন্য শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে মালিকদের অনুরোধ করা হয়েছে। যেসব কারখানা বন্ধ থাকবে, সেগুলোর তালিকাও দিতে বলা হয়েছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার বিকেল ৩টায় শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad