ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত ছয় ক্যাটাগরির পদে ১৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডের এসব পদে আবেদন শুরু হয়েছে ৫ নভেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম গ্রেডে সহকারী প্রকৌশলী (পুর) পদে ছয়জন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে দুজন এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে একজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী (পুর) পদে পাঁচজন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে একজন এবং উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
বয়সসীমা ও আবেদন ফি
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২২৩ টাকা। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
গত ৫ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ২৬ নভেম্বর বিকেল ৫টা।
আগ্রহী প্রার্থীরা ডিএসসিসির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে https://dscc.teletalk.com.bd/ প্রবেশ করে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে https://alljobs.teletalk.com.bd/jobs/government/635?jobId=15113 ঠিকানায়।
তথ্যসূত্র: ; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ও টেলিটক নিয়োগ পোর্টাল।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স