দক্ষিণ আফ্রিকা সফরের দলে রবিনকে নেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ দুপুর
  • ৮১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দীর্ঘদিনের ডানহাতি ওপেনার সংকট কাটাতে মাহফিজুল ইসলাম রবিনকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক প্যানেল। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্সের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত বিবেচনা করেই তাঁকে সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পেলেন রবিন।

সোমবার (৯ নভেম্বর) রবিনকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, দীর্ঘদিন ধরেই জাতীয় দলে একজন ডানহাতি ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করছিল নির্বাচক প্যানেল। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রবিনের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তাঁকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাবিবুল বাশার বলেন, ‘অনেক দিন ধরেই আমরা একজন ডানহাতি ওপেনার খুঁজছি। মাহফিজুলকে দেখে মনে হচ্ছে, সে প্রস্তুত। এই ঝুঁকিটা নিতেই হতো। যেহেতু ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সে ভালো করেছে, তাই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।’

দীর্ঘ বিরতি শেষে ফিরছেন নাঈম শেখ

এদিকে প্রায় চার বছর পর আবারও টেস্ট দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। সাদমানের বিকল্প হিসেবে মাহমুদুল হাসান জয়কেও বিবেচনায় রেখেছিল নির্বাচক প্যানেল। তবে চোট ও মেডিকেল জটিলতায় শেষ পর্যন্ত দল থেকে ছিটকে যান জয়। তাঁর পরিবর্তে সাম্প্রতিক ভালো ফর্মের কারণে নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরির কারণে সাদমান নেই। জয়কে নিয়েও ভেবেছিলাম, কিন্তু সেও ইনজুরিতে। নাঈম শেখকে নেওয়া হয়েছে, সে ফর্মে আছে। মাহমুদুল হাসান জয় দুর্ভাগ্যজনকভাবে গতকাল বিকেলে মেডিকেল কারণে বাদ পড়ে যায়।’

দক্ষিণ আফ্রিকা সফরের সূচি

দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের উদ্দেশে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের।

সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

নতুন এই সফরে রবিনের অভিষেকের অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা। একই সঙ্গে দীর্ঘ বিরতির পর নাঈম শেখের প্রত্যাবর্তনও বাংলাদেশের ওপেনিং বিভাগে নতুন সম্ভাবনা তৈরি করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad