সম্প্রতি বিয়ের সাজে স্বামীর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পারশা। ছবিতে তাঁর মুখ স্পষ্ট দেখা গেলেও বরের মুখ ফুল দিয়ে আড়াল করা হয়। এরপর থেকেই বরের পরিচয় জানতে অনুসন্ধান শুরু করেন ভক্ত-অনুরাগীরা।
ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত বিভিন্ন ছবি এবং পোশাকের মিল খুঁজে নেটিজেনদের একটি অংশ আসাদ নূরকে পারশার বর হিসেবে দাবি করছেন। বিশেষ করে বিয়ের ছবিতে বরের পরা পাঞ্জাবির নকশার সঙ্গে আসাদ নূরের পরিচিত একটি পাঞ্জাবির মিল থাকার বিষয়টি আলোচনায় এসেছে।
এদিকে পারশার বর হিসেবে নিজের নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে এসেছে আসাদ নূরেরও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে রসাত্মক ভঙ্গিতে তিনি লিখেছেন, ‘যার বিয়া তার খবর নাই বাঙ্গুদের ঘুম নাই।’
পোস্টটির মন্তব্যের ঘরে একজন অনুসারী বরের পাঞ্জাবির সঙ্গে আসাদ নূরের পোশাকের মিল নিয়ে প্রশ্ন করেন। জবাবে আসাদ লেখেন, ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবীর।’ তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হাস্যরস ও আলোচনা আরও বাড়ে।
অন্যদিকে, নেটিজেনদের এমন অনুসন্ধান ও কৌতূহল উপভোগ করছেন পারশা মাহজাবীনও। তবে বরের পরিচয় নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটাতে এখনো প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
সব মিলিয়ে বিয়ের খবর প্রকাশ্যে এলেও পারশার জীবনসঙ্গীর পরিচয় এখনো রহস্যের মধ্যেই রয়েছে। আসাদ নূরের রসাত্মক মন্তব্যও এই গুঞ্জনকে আরও আলোচনায় এনেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি কিংবা পোশাকের মিলকে বিয়ের পরিচয়ের নিশ্চিত প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স