অভিনয় ছাড়ছেন না রণবীর, এক দশকের মধ্যে পরিচালনায় মনোযোগী হওয়ার পরিকল্পনা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০২:০২ দুপুর
  • ১১১৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বলিউডে অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখানোর পরিকল্পনা করছেন জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। অভিনয়শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ারের শেষ দশকে রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যও জানিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে রণবীর জানান, অভিনয়ের পাশাপাশি গল্প লেখা ও পরিচালনার প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে কয়েক মাস আগে থেকেই নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন তিনি।

তবে পরিচালনার কাজ যতটা সহজ হবে বলে ভেবেছিলেন, বাস্তবে তা তার চেয়ে অনেক বেশি কঠিন বলে মনে করছেন রণবীর। চলচ্চিত্র নির্মাণের পেছনে যাঁরা কাজ করেন, তাঁদের শ্রম ও দক্ষতা সম্পর্কে নতুন করে উপলব্ধি তৈরি হয়েছে তাঁর। বিশেষ করে পর্দার আড়ালের কলাকুশলী ও সংগীতশিল্পীদের কাজের প্রতি শ্রদ্ধা বেড়েছে বলে জানান তিনি।

প্রথম সিনেমার গল্প এখনো চূড়ান্ত না হলেও পারিবারিক আবহের একটি ড্রামা নির্মাণের ইচ্ছা রয়েছে রণবীরের। তাঁর প্রত্যাশা, ছবিটি দর্শকদের মনে উষ্ণতা ও আনন্দের অনুভূতি তৈরি করবে।

নিজের কাজের সময়সূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রণবীর বলেন, বছরে মাত্র ১০০ থেকে ১২৫ দিন কাজ করেন তিনি। ফলে গল্প লেখা ও নতুন কিছু ভাবার জন্য পর্যাপ্ত সময় পান। তবে অভিনয়শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ারের শেষ দশকটিকে পরিচালনার কাজে যুক্ত হওয়ার প্রস্তুতির সময় হিসেবে দেখছেন তিনি।

রণবীরের ভাষ্য, বর্তমান সিনেমাগুলোর কাজ শেষ করে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চান। তবে নিজের পরিচালিত সিনেমায় নিজে অভিনয় করার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

এদিকে ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন রণবীর। সিনেমাটির দ্বিতীয় পর্বও আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘অ্যানিমেল পার্ক’ এবং ‘রামায়ণ: পার্ট টু’ নিয়েও ব্যস্ত সময় পার করতে হবে এই অভিনেতাকে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনায় যুক্ত হওয়ার এই পরিকল্পনা রণবীরের ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, ৮ নভেম্বর ২০২৬; আজকের পত্রিকা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad