কাবা শরিফের সামনে ছবি প্রকাশ, বিয়ের বার্তা দিলেন অভিনেত্রী নাজনীন নীহা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ দুপুর
  • ১০৮৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। এবার পবিত্র মক্কা থেকে বিশেষ দুটি ছবি প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া আবেগঘন বার্তায় জীবনের বিশেষ এক বন্ধনের কথা জানিয়ে বিয়ের ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। তবে তার জীবনসঙ্গীর পরিচয় এখনো প্রকাশ করেননি নীহা।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে ছবিগুলো প্রকাশ করেন তিনি। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবা শরিফের সামনে এক ব্যক্তি নীহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। দুজনেরই দৃষ্টি কাবার দিকে। অন্য ছবিতে তাদের হাত ধরে থাকতে দেখা যায়। ছবিগুলো পেছন দিক থেকে তোলা।

ছবির ক্যাপশনে নীহা লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

বার্তার শেষে তিনি লেখেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

অভিনেত্রীর এমন বার্তার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধারণা, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। তবে বিয়ে করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি নীহা। একইভাবে ছবিতে থাকা ব্যক্তির নাম কিংবা পরিচয়ও প্রকাশ করেননি।

জীবনসঙ্গী কে?

গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করেছিলেন নাজনীন নীহা। পরে এক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, তিনি আর সিঙ্গেল নন; সম্পর্কে জড়িয়েছেন।

এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে ওই ব্যক্তিই তার বর্তমান জীবনসঙ্গী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নীহার নতুন ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দেখা যায়। অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। পরে অবশ্য নিজের পোস্টের মন্তব্য করার অপশন বন্ধ করে দেন অভিনেত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad