পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ দুপুর
  • ১২২৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আদালত প্রাঙ্গণে সাংবাদিক হয়রানির অভিযোগে সাত দিনের সময়সীমা; চলচ্চিত্র শিল্পী সমিতিকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান

জাতীয় সংগীত অবমাননা ও আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হয়রানির অভিযোগে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয় ও অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন নগ্ন কিংবা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকতে হবে।

নোটিশে চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এসব কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশে অভিযোগ করেন, পরীমনি বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং দেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য ক্ষুণ্ন করছেন। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে তাঁর কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত বলেও নোটিশে উল্লেখ করা হয়।

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করেই আইনি নোটিশ পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad