মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের, ‘মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে?’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:১৮ দুপুর
  • ৬৪৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রসঙ্গে তিনি বলেছেন, ধর্মঘটের উপস্থিতি রাজপথে না থাকলেও গণমাধ্যমে রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’

তার এই মন্তব্য নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে আসে।

এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলশান-২ গোলচত্বর এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে ক্রাউন প্লাজা হোটেল-সংলগ্ন ফাঁকা জায়গায় তারা অবস্থান নেন।

গুলশান থানা বিএনপির আহ্বায়ক এসএ মামুনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad