পারশাকে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন আসাদ নূর, জানালেন বিয়ের বিস্তারিত

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:২৫ দুপুর
  • ৮১৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজেদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে আসাদ নূর তাঁর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন। এতে বিয়ের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বিয়ের পেছনের পরিকল্পনা ও বিভিন্ন সমালোচনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

ইঙ্গিত দিয়েই তৈরি করা হয়েছিল কৌতূহল

আসাদ নূর জানান, বিয়ের খবর প্রকাশের আগে ইচ্ছাকৃতভাবেই কিছু ইঙ্গিত সামনে আনা হয়েছিল। একই ধরনের পোশাক—পাঞ্জাবি ও শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো ছিল সেই পরিকল্পনার অংশ। এসব সূত্রের মাধ্যমে ভক্ত ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা যেন তাদের সম্পর্কের বিষয়টি অনুমান করতে পারেন, সেটিই ছিল উদ্দেশ্য।

এ ছাড়া ছবি আড়ালে রাখা এবং সাময়িক নীরবতার মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়েছিল বলেও জানান তিনি।

ভারতে বিশেষ আইনে বিয়ে

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে আসাদ নূর বলেন, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

তিনি দাবি করেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহ এবং সমাজের প্রচলিত কিছু গোঁড়ামি ও ট্যাবুকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এভাবে বিষয়টি প্রকাশের পরিকল্পনা করেছিলেন।

রাজনৈতিক সম্পৃক্ততা ও অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার

নিজেদের রাজনৈতিক বা গোষ্ঠীগত সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে আসাদ নূর বলেন, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ কিংবা অনুদান নেওয়ার অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনে পারশার ভূমিকার প্রশংসা

ভিডিওবার্তায় জুলাই আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন আসাদ নূর। তাঁর ভাষ্য, জুলাই অভ্যুত্থানের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির মাধ্যমেও আন্দোলনে তাঁর অবদান ছিল বলে উল্লেখ করেন তিনি।

আসাদ নূরের দাবি, ৫ আগস্টের পর ক্ষমতার মোহে না জড়িয়ে পারশা জুলাই আন্দোলনের পক্ষের মানুষদের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আসাদ নূর। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad