প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
পদের বিবরণ ও যোগ্যতাপ্রতিষ্ঠান: ব্যাংক এশিয়া পিএলসি
বিভাগ: রিটেইল সেলস (আপ টু ভি-পি)
পদের নাম: ইউনিট হেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস
অভিজ্ঞতা: কমপক্ষে আট বছর
চাকরির ধরন: পূর্ণকালীন
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: যেকোনো স্থানে
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমাআগ্রহী প্রার্থীদের ব্যাংক এশিয়ার নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে পদের যোগ্যতা, দায়িত্ব ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৬।
নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক