গণমাধ্যমই তারকা বানায়, আবার শূন্যেও নামাতে পারে’—পরীমনিকে হিরো আলমের পরামর্শ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:০৭ দুপুর
  • ৬৮২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক সাংবাদিকের অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পরীমনিকে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সম্মান করার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্পপণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’

পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে হিরো আলম বলেন, শোবিজ অঙ্গনের তারকা ও গণমাধ্যমসংশ্লিষ্ট সবারই সাংবাদিকদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি একজন সাংবাদিককে যেভাবে গালিগালাজ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

পরীমনিকে উদ্দেশ করে তিনি বলেন, বিষয়টির দ্রুত অবসান হওয়া প্রয়োজন। সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে বিরোধের ইতি টানতে হবে। কারণ, গণমাধ্যম কাউকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, আবার নেতিবাচক ভূমিকার কারণে জনপ্রিয়তার অবস্থান থেকেও নামিয়ে দিতে পারে।

হিরো আলম আরও বলেন, দেশজুড়ে এ ঘটনা নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে, তা বন্ধ করতে পরীমনির উচিত ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করা। নতুন করে কাদা ছোড়াছুড়ি না করে সৌহার্দ্যপূর্ণভাবে বিরোধের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে পরীমনির আচরণের সমালোচনা এবং ক্ষমা চাওয়ার দাবি উঠেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad