শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন নুর, বললেন ‘এআই নাকি বাস্তব, জানি না’

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০২:০৯ দুপুর
  • ৫৬১৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জীবিত নাকি মৃত, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, বিভিন্ন সময়ে শেখ হাসিনার বক্তব্য সামনে আসছে। তবে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি বাস্তব—তা নিশ্চিত নন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, ‘পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন—এটা কী এআই নাকি বাস্তব, আমরা কিন্তু জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও জানি না।’

আওয়ামী লীগের ফেরার চেষ্টা নিয়ে মন্তব্য

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকারি দল ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দুই পক্ষ ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় হলে এবং প্রতিবাদী অবস্থান নিলে তাদের আস্ফালন বন্ধ হয়ে যাবে।

নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা

বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলেও জানান নুরুল হক নুর।

এ সময় বিরোধী দলকে অহেতুক সরকারের বিরোধিতা না করার আহ্বান জানান তিনি। সংসদে বিরোধী দলের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, রাজপথেও তারা একই ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে সরকার আশা করে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad