রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার, বিকল্প পথে সরানো হলো মন্ত্রী টুকুকে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ দুপুর
  • ৭৬৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানরত জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহী পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনের অংশে পড়ে থাকা গ্রেনেডসদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানান স্থানীয় এক ব্যক্তি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি ঘিরে ফেলে পুলিশ। এ সময় মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। উদ্ধার হওয়া বস্তু সম্পর্কে তাকে অবহিত করার পর নিরাপত্তাকর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিকল্প পথ দিয়ে তাকে বিমানবন্দর থেকে বের করে নেন।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে প্রকৃত পরিচয়

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দরের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে উদ্ধার হওয়া বস্তু দুটি প্রকৃত গ্রেনেড কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সেগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad