সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, সাইবার ট্রাইব্যুনালে মামলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ দুপুর
  • ৫০৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু।

ফেসবুক পোস্টে মানহানির অভিযোগ

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এসব বক্তব্যের মাধ্যমে তাঁর পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কেএম মাহবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের অপরাধ বন্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। আদালত অভিযোগটি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও হয়রানির শিকার

এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিকের পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর শিকার হচ্ছেন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গৃহিণীরাও। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফেসবুক আইডিটির পরিচালনাকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ব্যক্তিগত হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad