সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, নতুন প্রযুক্তির মাধ্যমে বয়স গোপন করে কিশোরদের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সুযোগ কমবে।
পোস্ট ও অনলাইন আচরণ বিশ্লেষণ করবে এআইমেটার নতুন প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন কার্যক্রম ও আচরণগত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা তৈরি করবে। কোনো ব্যবহারকারী ১৮ বছরের কম বয়সি বলে শনাক্ত বা সন্দেহ হলে তার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’–এর বিধিনিষেধ চালু করা হবে।
ফলে অ্যাকাউন্ট খোলার সময় প্রাপ্তবয়স্ক হিসেবে বয়স উল্লেখ করলেও কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা এড়ানো কঠিন হবে।
মেটা জানিয়েছে, আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করা হয়েছিল। পরীক্ষার অভিজ্ঞতায় আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেসবুক ও থ্রেডসেও চালুর পরিকল্পনানতুন ব্যবস্থার বিষয়ে চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন, তাদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
এ ছাড়া ভবিষ্যতে ফেসবুক ও থ্রেডসেও একই ধরনের বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে মেটার।
কিশোরদের অ্যাকাউন্টে থাকছে যেসব বিধিনিষেধমেটার ‘টিন অ্যাকাউন্ট’ ব্যবস্থায় কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিধিনিষেধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
১৩ বছরের কম বয়সিদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।
প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময় সর্বোচ্চ দুই ঘণ্টায় সীমাবদ্ধ রাখার ব্যবস্থা।
একটানা ১৫ মিনিট ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ।
দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তা।
রাতে ঘুমানোর সময় নোটিফিকেশন বন্ধ রাখার ব্যবস্থা।
লাইক ও রিঅ্যাকশনের মতো কিছু ফিচারে নিয়ন্ত্রণ।
অপরিচিত ব্যক্তি ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি বিধিনিষেধ।
মেটার মতে, এসব ব্যবস্থার মাধ্যমে কিশোরদের দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটানোর প্রবণতা কমানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যোগাযোগ ও ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি হ্রাস করা সম্ভব হবে।
আইনি চাপের মুখে নিরাপত্তা জোরদারসামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শ কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। তাদের অভিযোগ, মেটার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারকারীদের মধ্যে আসক্তিমূলক আচরণ তৈরি করে, বয়স যাচাইয়ে যথাযথ ব্যবস্থা নেয় না এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ রাখে।
এসব অভিযোগ ও আইনি চাপের মধ্যে কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার লক্ষ্য, বয়স গোপন করে কেউ যেন কিশোরদের জন্য নির্ধারিত সুরক্ষাব্যবস্থা এড়িয়ে যেতে না পারে।
তথ্যসূত্র: , মেটার ৯ নভেম্বরের আনুষ্ঠানিক ঘোষণা।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স