রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৬৪টি মামলা হয়েছে। অভিযানে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে বিস্ফোরক ও মাদক উদ্ধার
পুলিশের অভিযানে ১৩টি ককটেল, নয়টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। অভিযানে একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
তথ্যসূত্র:,১ নভেম্বর ২০২৬; ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

প্রথম দর্পণ,ডেস্ক