সিদ্ধিরগঞ্জে ২৮ জনকে হত্যার অভিযোগ: সাবেক মন্ত্রী গাজীকে হাজিরের নির্দেশ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ বিকাল
  • ৯০১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
৩০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি

জুলাই বিপ্লবের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আগামী ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম দস্তগীর গাজীকে হাজির করার আবেদন জানানো হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম ও উদয় তাসমিরসহ অন্যরা।

২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।

ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর তাঁকে হাজির করার কথা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad