৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা, আজ থেকে বিশেষ ওএমএস কার্যক্রম শুরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ দুপুর
  • ৭৮৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পোশাকশ্রমিকদের খাদ্যব্যয় কমাতে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রির বিশেষ কর্মসূচি শুরু করছে সরকার। আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কার্যক্রম চালু হচ্ছে। তিন মাস মেয়াদি এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় এ চাল বিক্রি করা হবে। নিয়মিত ওএমএস কার্যক্রমের পাশাপাশি পোশাকশ্রমিকদের জন্য পৃথকভাবে এ কর্মসূচি পরিচালিত হবে।

চার এলাকায় ট্রাকে বিক্রি হবে চাল

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত চাল বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

পরিচয়পত্র দেখিয়ে কিনতে হবে চাল

কর্মসূচির সুবিধা প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে পৌঁছাতে বিশেষ যাচাইব্যবস্থা রাখা হয়েছে। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়া হবে।

খাদ্য অধিদপ্তর এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও অনিয়ম প্রতিরোধে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।

নতুন মজুরি কাঠামোর আগেই উদ্যোগ

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে তিন মাসের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad