ডামুড্যায় ইসলামিক বৃত্তি পরীক্ষায় ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ১২:২২ দুপুর
  • ৮৮৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন সমবায় শান্তি সংঘের উদ্যোগ

শিক্ষার্থীদের মধ্যে ইসলামি ও নৈতিক শিক্ষার প্রসার, মেধা যাচাই এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যায় ইসলামিক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সমবায় শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

শুক্রবার সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের আলহাজ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমবায় শান্তি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন, কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ও শরীয়তুল্লাহ এবং ১১ নম্বর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দীক।

আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন, বোরহান উদ্দিন, কাওসার আহমেদ, সেলিম উকিল, শাকিল উকিল, জুয়েল, আবু সাইদ ও আকাশ গাজীসহ সংগঠনের অন্যান্য সদস্য।

পরীক্ষা পরিদর্শন শেষে অতিথিরা এ ধরনের শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজক কমিটি জানায়, শিক্ষার্থীদের মধ্যে ইসলামি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং মেধাবীদের উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিগগিরই পরীক্ষার ফল প্রকাশ এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

তথ্যসূত্র: (শরীয়তপুর); প্রকাশিত ১৪ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad