শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, যেভাবে আবেদন করবেন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ রাত
  • ৯৮১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা করে পাবেন।

গত ৮ নভেম্বর থেকে এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সোনালী ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। একইভাবে, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা ও জিপিএ

উচ্চমাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রয়োজন।

স্নাতক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।

যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন

আবেদনকারীকে দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে।

স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন না করার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর।

বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে সোনালী ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ওয়েবসাইট: https://www.sonalibank.com.bd/csr/index.php




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad