রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ দুপুর
  • ৮২১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত নেওয়া উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের বিদ্যমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি কর্মসূচিকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।

সমন্বিত উদ্যোগে গুরুত্ব

সভায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নত করা, সড়ক ও বিভিন্ন জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad