মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ল, পৌঁছাল তৃতীয় রণতরী

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ বিকাল
  • ৭৪৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ওই অঞ্চলে পৌঁছেছে। রোববার (১৫ নভেম্বর) রণতরীটি মধ্যপ্রাচ্যে এসে পৌঁছায়। এর ফলে অঞ্চলটিতে মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনটিতে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, দ্য ন্যাশনাল নিউজ এবং অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে উপসাগরীয় অঞ্চল দীর্ঘদিন ধরে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘাত কিছুটা স্তিমিত থাকলেও রোববার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইনে ড্রোন হামলার দাবি করে ইরান। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর উপসাগরীয় অঞ্চলে নতুন করে হামলার ঘটনা সামনে আসে।

এর আগে গত শুক্রবারও বাহরাইনের দিকে ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশের ওপর এটিই ছিল প্রথম হামলার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করল যুক্তরাষ্ট্র। অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি ও সংঘাতের পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

তথ্যসূত্র: এএফপি, দ্য ন্যাশনাল নিউজ, অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদন; প্রকাশিত সূত্র: খালিজ টাইমস।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad