বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১২ দুপুর
  • ৩৯২৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফেরাত কামনায় রায়গঞ্জে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার ঘুড়কা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে শীতার্ত, অসহায় ও নিম্নআয়ের শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বাড়তে থাকায় এমন উদ্যোগে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন।


এ সময় আয়োজকেরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad