সিরাজগঞ্জে শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • মোঃ জাকির হোসাইন,প্রকাশক ও সম্পাদক
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৭ দুপুর
  • ৬৭১৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন অতিথিরা।


সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস এবং অ্যাথলেটিক্সে বালক ও বালিকা বিভাগে বড়, মধ্যম ও ছোট—এই তিন গ্রুপে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. হাফিজুল ইসলাম এবং ডা. তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আলমগীর হোসেন।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad