যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ দুপুর
  • ২৪৩২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যদি আস্থা পুনরুদ্ধার করা যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনো সম্ভব। ইরান আলোচনার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বলে জানান তিনি। পাশাপাশা তিনি সতর্ক করে বলেছেন, ইরানে যেকোনো সামরিক হস্তক্ষেপ বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়বে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।


রোববার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, তিনি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নন বরং ভুল তথ্য ও ওয়াশিংটনকে সংঘাতে ঠেলে দিতে বাইরের প্রচেষ্টার কারণে সৃষ্ট ভুল অনুমান নিয়ে উদ্বিগ্ন।


আরাগচি বলেন, ইরান আলোচনার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তবে আঞ্চলিক দেশগুলো বার্তা প্রেরণ এবং আস্থা পুনর্গঠনে সহায়তা করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।


তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আলোচনার অংশীদার হিসেবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আস্থা হারিয়ে ফেলেছি। আমাদের এই অবিশ্বাস কাটিয়ে উঠতে হবে।’


আরাগচি বর্তমান আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তারা বাস্তব আলোচনার জন্য ভিত্তি প্রস্তুত করতে পারে।


তিনি জোর দিয়ে বলেছেন, আলোচনার কাঠামোর পরিবর্তে মূল বিষয়ের ওপর মনোযোগ দেয়া উচিত, যোগাযোগ প্রত্যক্ষ বা পরোক্ষ কিনা তা তেমন গুরুত্বপূর্ণ নয়।


ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লক্ষ্যের কথা উল্লেখ করে আরাগচি বলেন, তেহরান সেই লক্ষ্যের সঙ্গে একমত।


আরএ




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad