কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৫, ০২:১০ দুপুর
  • ৭৬১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দীঘি ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র বলছে, হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতদের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠালে গুরুতর আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চট্টগ্রাম রেফার্ড করেছেন চিকিৎসকরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad