কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজীব কুমার বারৈ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পোড়া অবস্থায় দেখতে পায়।
বাসের চালক ও হেলপার পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে তাঁরা বাসটি ঘটনাস্থলে পার্কিং করে খাবার খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।
পুলিশ কর্মকর্তা জানান, কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে

প্রথম দর্পণ,ডেস্ক