শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ দুপুর
  • ৪১৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কারখানা বন্ধে উসকানি দিলে আইনানুগ ব্যবস্থা; বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর আশা

শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার আড়ালে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত হয়ে কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষোভের ঘটনা তাঁদের ন্যায্য দাবি-দাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয়। আন্দোলনের নামে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, কেউ পোশাক কারখানা বন্ধ করতে উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাংবাদিকেরা অনেক কারখানা বন্ধ থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আনেন। জবাবে তিনি আশা প্রকাশ করেন, বন্ধ কারখানাগুলো খুব শিগগিরই চালুর ব্যবস্থা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad