আল্লামা সরোয়ার কামাল আজিজীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৯ মে ২০২৬, ১১:১৫ দুপুর
  • ৯১৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, দেশের প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার এক শোকবাণীতে আমিরে জামায়াত বলেন, আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তেকালে বাংলাদেশ একজন প্রবীণ আলেমকে হারাল। যিনি তার জীবদ্দশার পুরো সময়টি দেশে দ্বীনের কাজ ও ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করেছেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জীবদ্দশায় একজন দাঈ হিসেবে আল্লামা সরোয়ার কামাল আজিজীর সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তার পরকালীন জীবনকে সহজ করে দিন এবং তাকে জান্নাত নসিব করুন। শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।

উল্লেখ্য, সরোয়ার কামাল আজিজী শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তিনি পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এমই




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad