সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, ০৫:৩৩ বিকাল
  • ১১৪৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শনিবার (১৬ মে) দিবাগত রাত পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

চলতি বছরে হজযাত্রীদের মধ্যে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। মৃত্যুর মধ্যে ১২ জন মক্কায় এবং ৪ জন মদিনায় ইন্তেকাল করেন বলে নিশ্চিত করেছে হজ বুলেটিন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

এদিকে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad