রমজানের পর মুসলিমের ‘দ্বিতীয় বসন্ত’ জিলহজের প্রথম ১০ দিন: শায়খ আহমাদুল্লাহ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৮:৫৩ রাত
  • ২২২৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg শায়খ আহমাদুল্লাহ, ভিডিও থেকে নেয়া ছবি

রমজানের পর মুসলিমের ‘দ্বিতীয় বসন্ত’ জিলহজের প্রথম ১০ দিন: শায়খ আহমাদুল্লাহ

ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশন–এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, রমজানের পর একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জিলহজ মাসের প্রথম ১০ দিন। অথচ অনেকেই কোরবানির পশু কেনাবেচা ও প্রস্তুতি নিয়েই ব্যস্ত থাকেন, ইবাদতের গুরুত্ব অনুধাবন করেন না।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “জিলহজ মাসের প্রথম দশক একজন মুসলিমের জন্য দ্বিতীয় বসন্তের মতো। এই সময়ের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।”

তিনি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজের প্রথম ১০ দিনে ঘর ও মসজিদে বিশেষ ডিভাইসের মাধ্যমে মৃদু স্বরে তাকবির প্রচার করা হয়। এতে পথচারীরা তাকবির শুনে এই বরকতময় সময়ের কথা স্মরণ করতে পারেন। একই উদ্যোগ তিনি নিজের বাসা ও মসজিদেও গ্রহণ করেছেন বলেও জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, পবিত্র কোরআনের সুরা আল-ফাজরের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা “দশ রাতের” শপথ করেছেন। অনেক মুফাসসিরের মতে, এখানে জিলহজের প্রথম ১০ রাতকে বোঝানো হয়েছে। এর মাধ্যমে এই সময়ের বিশেষ মর্যাদা ও গুরুত্ব স্পষ্ট হয়।

তিনি আরও বলেন, হাদিসে রাসুলুল্লাহ (সা.) ঘোষণা করেছেন— জিলহজের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য সময়ের আমলের চেয়ে অধিক প্রিয়। এমনকি আল্লাহর পথে জিহাদও এর সমতুল্য নয়, যদি না কেউ জান ও মাল উৎসর্গ করে শহীদ হন।

জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি তাকবির, জিকির, নফল নামাজ, রোজা ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে সময়গুলোকে কাজে লাগানোর আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad